রাজবাড়ী প্রতিনিধি ঃ
জনগনের পাশে থাকতে হয়, জনগন আপনাদের প্রত্যাক্ষান করেছেন,আপনারা জনগনের উন্নয়নে কিছুই করেনি। রাজবাড়ী বালিয়াকান্দি ইউনিয়ন আ.লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
তিনি আরো বলেন দেশের উন্নয়নে সব সময় বাধা দিয়েছে বিএনপি।
দেশের উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনা পূনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। দেশ এগিয়ে যাচ্ছে আমরা সকলে মিলে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাব। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে নেতা কর্মীদের নির্দেশ দেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
আগামী নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে বিজয় করাতে সামনের ৩ মাস সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে আহবান জানান জিল্লুল হাকিম এমপি।
(২৫ সেপ্টেম্বর) সোমবার বিকালে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ সামছুল আলম মন্টু মাস্টার এর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির এর সঞ্চালনায় বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ,
আাওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, মোঃ হারুনুর রশিদ হারুনসহ যুবলীগ, ছাত্রলীগ,ও আাওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার নেতৃবৃন্দ সহ উপজেলার চেয়ারম্যানগন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ হাজারো নেতা কর্মী সভায় উপস্থিত ছিলেন