ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

এক ডজন মাদক মামলার আসামী ৫০০শত পিস ইয়াবাসহ আটক

এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের হাতে এক ডজন মাদক মামলার আাসামী ৫০০ শত পিস ইয়াবাসহ আটক।

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, জি. এম. আবুল কালাম আজাদ স্যার এর নির্দেশনায়, এবং রাজবাড়ী জেলা গোয়েন্দা ডিবি অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে (২৮ জুলাই) শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে,

এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন শাহাদৎ মেম্বার পাড়া সাকিনস্থ উত্তর দৌলতদিয়া বাস টার্মিনালের কুষ্টিয়া কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়া গ্রামের মৃত সৈয়দ আলী খন্দকার এর ছেলে ১। মোঃ শহিদুল খন্দকার৥আম্বি শহিদ(৪২)কে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৫০ গ্রাম, যার অবৈধ বাজার মূল্য ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, এবং ধৃত আসামীর মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল সেট সহ হাতে-নাতে গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ।

ধৃত আসামী মোঃ শহিদুল খন্দকার৥আম্বি শহিদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বে ১২ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আসামীকে শনিবার রাজবাড়ি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর