সৌরভ শাহরিয়ার: মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে লালিত মানবতার মা জননেত্রী প্রধানমন্রী শেখ হাসিনা উন্নয়ন অগ্রযাএার সমথর্ক জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার
৮ ম ওয়েজবোর্ডের আওতাভুক্ত এ পএিকায় কাস্টমস কর্মকর্তা ডক্টর তাজুল ইসলামের লুটপাট ও বেশুমার সহায় সম্পদের বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পএিকাটির ডিক্লেয়ারেশন ও ডি এফপির তালিকা ভুক্তি বাতিলের কুটকৌশল করে যাচ্ছে।
উচচ আদালতের রায়ে পএিকাটি আবার সচল হয়। কাস্টমস কর্মকর্তা আবারো পএিকাটি বন্ধ করার পায়তারা চালানো সহ সম্পাদকের নানারকম প্রাননাশের হুমকি ধামকি দিয়ে আসছেন। অনেক পরিবারের রুটিরুজির প্রতিষ্ঠান ঢাকা প্রতিদিন রক্ষা করা সহ দাপুটে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্হা গ্রহনের দাবিতে কুষ্টিয়া সাংবাদিক সমাজ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
বুধবার বেলা এগারোটায় বক চত্বর সদর থানার মোড় এর সামনে কুষ্টিয়া সাংবাদিক সমাজ এই প্রতিবাদ সভা করেন।
উক্ত প্রতিবাদ সভাটির সভাপতিত্ব করেন দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ঢাকা প্রতিদিনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি নূরুন্নাহার সীমা। মানববন্ধন টি পরিচালনা করেন কুষ্টিয়ার মিডিয়া ক্লাবের সভাপতি দৈনিক বিজনেস ফাইল পএিকার সহ সম্পাদক এস এস রুশদী। এছাড়াও উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল আলম স্বপন,বাংলাদেশ প্রেসক্লাবের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ডাঃ আবদুল মান্নান, দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার উপদেষ্টা সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, দৈনিক সূএপাতের ভারপ্রাপ্ত সম্পাদক শেখ নাজমুল হোসেন, দৈনিক কুষ্টিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সোহেল রানা, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঢাকা প্রতিদিনের মেহেরপুর জেলা প্রতিনিধি নুরুজ্জামান পাভেল, দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রাকিব হাসান, সেলিম রেজা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ।