ঢাকা, সোমবার, ২২ জুন, ২০২৬ ()

ইবি এলাকায় র‌্যাবের অভিযানে ১ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইবি থানা প্রতিনিধিঃ র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গত ২৯ মে ২০২৩ ইং তারিখ সোমবার রাত ০৮:১০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার ইবি থানাধীন দুর্বাচারা গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ০১ কেজি গাঁজা যাহার মূল্য আনুমানিক ২০,০০০/-(বিশ হাজার) টাকা সহ ০১ জন আসামি মোঃ রফিকুল সর্দার(৪০), পিতা-মোঃ সফি সর্দার, সাং-দুর্বাচারা, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আটক কৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ইবি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার ইবি থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।


     এই বিভাগের আরো খবর