ঢাকা, সোমবার, ২২ জুন, ২০২৬ ()

আইনজীবী সুরক্ষা আন্দোলনের ১ম নির্বাচনে অ্যাড. পলল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

আজ ২৯ শে মে ২০২৩ ইং রোজ সোমবার আইনজীবী সুরক্ষা আইন ও আইন পেশায় নিয়োজিত আইনজীবীদের অধিকার আদায়ের লক্ষ্যে গড়ে ওঠা সংগঠন আইনজীবী সুরক্ষা আন্দোলনের ১ম জাতীয় নির্বাচনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তালিকা প্রকাশ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সুপ্রীম কোর্টের হাইকোর্টে বিভাগের আইনজীবী, ল এন্ড জাস্টিস ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডক্টর মুহাম্মদ হায়দার আলী।

সভাপতিসহ ৭ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় মূল কার্যনির্বাহী কমিটির ৩৯ টি পদের মধ্য। বাকী ৩২ টি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ শে জুন, স্ব স্ব জেলা বারে যে সকল জেলা ও মহানগর বার ইউনিটে ইতিপূর্বে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নেতৃবৃন্দ অনুমোদিত হয়েছে।

বিগত শে ২৯ শে এপ্রিল, ২০২৩ ইং নির্বাচন পরিচালনা কমিটি নির্ধারিত তফশিল ঘোষনা করেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করা হয় ২৮ শে মে, আজ ২৯ শে মে ৭ টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়।

উক্ত প্রাক নির্বাচনী প্রক্রিয়ায় আইনজীবী সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী সংসদের ২০২৩-২৫ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয় আইনজীবী সুরক্ষা আন্দোলনের প্রতিষ্ঠা কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং কুষ্টিয়া জেলা বার ইউনিটের সদস্য সচিব, আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত স্বেচ্ছাসেবক, সংগঠক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল।

উল্লেখ্য যে কুষ্টিয়া জেলা বার ইউনিটের নেতৃত্বে বিগত ফেব্রুয়ারি মাসে লিফট বিড়ম্বনা সংক্রান্ত বিষয় মানববন্ধন করে জাতীয় গণমাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেন বিচারক, আইনজীবী, আদালতেদ কর্মকর্তা, কর্মচারী এবং বিচারপ্রার্থী সম্মানিত নাগরিকদের ৮ তলা ম্যাজিস্ট্রেট আদালতের লিফট বন্ধ থাকায় নিদারুন ভোগান্তির বিষয়।

এছাড়াও মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ফুলেল সাংগঠনিক শুভেচ্ছা বিনিময়, আপীল বিভাগের নবনিযুক্ত বিচারপতি আবু জাফর সিদ্দিকীকে বিশেষ সম্মাননা প্রদান এবং জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়ার সর্বশেষ নির্বাচনে আইনজীবী সুরক্ষা আন্দোলন সমর্থিত ৪ টি প্রার্থীর মধ্যে ২ টি পদে লাইব্রেরি সম্পাদক এবং জুনিয়র সদস্য নির্বাচিত করায় সহযোগিতা করার জন্য অ্যাডভোকেট পলল আইনজীবী সুরক্ষা আন্দোলনের সকল ইউনিটের নেতৃবৃন্দদের নিকট প্রশংসিত হন কর্মদক্ষতা ও নেতৃত্বগুণের জন্য।

এরই ধারাবাহিকতায় সংগঠনটির ১ম দ্বিবার্ষিক নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো: মুহাইমিনুর রহমান পলল মনোনয়ন সংগ্রহ করলে উক্ত পদে কোনো প্রতিদ্বন্দ্বী আইনজীবী মনোনয়ন জমা না দেওয়ায় তিনি নির্বাচিত হন।
অ্যাডভোকেট পলল বলেন, আইনজীবী সুরক্ষা আন্দোলন, আইনজীবীদের জন্য বিশেষায়িত ব্যাংক, সরকারি কিংবা স্বায়ত্তশাসিত আবাসন, চিকিৎসার জন্য হাসপাতাল, সন্তানদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান, পেনশন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও আইনজীবীদের অভিভাবক বাংলাদেশ বার কাউন্সিল এবং সুপ্রীম কোর্টের নিকট যৌক্তিক দাবী গুলো উপস্থাপন ও বাস্তবায়নে সম্মিলিত কাজ করবো।

এছাড়াও সম্প্ররি আইনজীবীদের আওহাওয়া ও শারীরিক সুরক্ষার বিষয়টি বিবেচনায় গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রায় পোশাক সংক্রান্ত যুগান্তকারী নির্দেশনা প্রদান করায় মাননীয় প্রধান বিচারপতি এবং এ উদ্যোগ বাস্তবায়নে জড়িত সকলকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন ও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তৃণমূল থেকে বেড়ে ওঠা তরুণ আইনজীবী নেতৃত্ব অ্যাড. পলল।


     এই বিভাগের আরো খবর