রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল সোমবার দিবাগত রাতে রাজবাড়ী শহরের বিনোদপুর নতুন মসজিদ এলাকা থেকে পাঁচ গ্রাম হেরোইনসহ ১৭ মামলার আসামি মিলন মোল্লা ওরফে মিলন কসাইকে গ্রেপ্তার করেছে। সে একই এলাকার আক্কাছ আলী মোল্লার ছেলে। এসময় তার কাছ থেকে ১৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
রাজবাড়ী ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ হাতেনাতে মিলন কসাইকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজবাড়ী, গোয়ালন্দ ঘাটসহ বিভিন্ন থানায় ১৭টি মাদক মামলা রয়েছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে যুক্ত। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
অপর দিকে,
গ্রেফতার হয়েছে বিনোদপুরের কাজলী। এসআই মিলন চন্দ্র বর্মন, সংগীয় অফিসার ফোর্সসহ গত (২৩ মে)মঙ্গলবার বিকালে রাজবাড়ী সদর থানাধীন ভবানীপুর সাকিনস্থ জনৈক আতিয়ার এর মোটর সাইকেলের দোকানের সামনে থেকে রাজবাড়ী সদর থানার মামলা নং-৪৭,এর পলাতক আসামী মাদক কারবারী মিলন কসাই এর বোন হেরোইন ব্যবসায়ী কাজলী (৪১)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত কাজলীকে উদ্ধারকৃত ১৩ টি মোবাইল সেট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে জানায় হেরাইন সেবীদের কাছে যখন টাকা থাকেনা, তখন তারা তাদের ব্যবহৃত সাধের মোবাইল গুলি তাদের নিকট বন্দক রেখে হোরাইন কিনে নেয়।
তদন্তে প্রকাশ পেল টাকা না থাকলেও নিত্য প্রয়োজনীয় জিনিসের বিনিময়ে কাজলীর কাছে মিলত মাদক।
উক্ত আসামীকে (২৪ মে) বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ১৭ মাদক মামলার আসামী মিলন কসাই এবং তার বোন হেরাইন ব্যবসায়ী কাজলী গ্রেফতার হওয়ায় বিনোদপুর ও আশ-পাশ এলাকার শান্তিপ্রিয় জনগন শান্তির নিশ্বাস ফেলেছে। রাজবাড়ীবাসীর চাওয়া পূরণে রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই বদ্ধ পরিকর। এই ধারা অব্যাহত থাকবে।