ঢাকা, সোমবার, ২২ জুন, ২০২৬ ()

কুমারখালী থানা পুলিশ কর্তৃক আন্তঃ জেলা গরু চোর সিন্ডিকেটের সদস্য গ্রেফতার

গত ০৬/০৩/২০২৩ তারিখ বাদী সুদেব দত্ত (৪৫), পিতা-সুধির কুমার দত্ত, সুবির কুমার দত্ত, সাং-কয়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া এর বাড়ী হইতে ১টি ফ্রিজিয়ান গাভী ও ২টি বকন বাছুর চুরির ঘটনায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে ১২/০৩/২০২৩ তারিখ কুমারখালী থানায় লিখিত এজাহার দায়ের করলে কুমারখালী থানার মামলা নং-১২, তারিখ-১২/০৩/২০২৩ খ্রিঃ, ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০ রুজু হয়।
জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশ ও তত্ত্বাবধানে কুমারখালী থানা পুলিশ গত ১০/০৫/২০২৩ তারিখে আসামী ১। মোঃ শিমুল মোল্লা (৩২),২। মোঃ জসিম ব্যাপারি (৩৫), ৩। মোঃ এনামুল হক (৪০), ৪। মোঃ আলমগীর শেখ (৫০)’দের ০২ টি গরুসহ গ্রেফতার করে।
পরবর্তীতে ২৩/০৫/২০২৩ তারিখ উপরোক্ত আসামীদের দেওয়া তথ্যমতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সহিত জড়িত সন্দিগ্ধ আসামী মোঃ লালন মল্লিক (৩৭), পিতা-মৃত পরশ মল্লিক, সাং-চাঁদপুর (রসুলপুর), থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে কুমারখালী থানা পুলিশ এবং রাজবাড়ী সদর থানা পুলিশের যৌথ অভিযানে রাজবাড়ী সদর থানাধীন কাজীবাদা এলাকা হইতে গ্রেফতার করে। ধৃত আসামী একজন সঙ্গবদ্ধ আন্তঃ জেলা গরু চোর সিন্ডিকেটের সদস্য।


     এই বিভাগের আরো খবর