এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজশাহীতে প্রকাশ্যে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারী বিএনপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন।
(২২ মে)সোমবার বিকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগ অফিসে জড়ো হন। সেখান থেকে বের করে বিক্ষোভ মিছিল।বিক্ষোভ মিছিল শেষে চৌরঙ্গী মরে সংক্ষিপ্ত সমাবেশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্যার সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ,একেএম ফরিদ হোসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, হারুন অর রশিদ হারুন, শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু, সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার প্রমুখ। বক্তারা হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।