এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ীর কালুখালী থানাপুলিশের অভিযানে ১৪০০ শত পিছ ইয়াবাসহ সাকিব মণ্ডল নামের এক মাদক কারবারি গ্রেফতার।
কালুখালী থানা সুত্রে জানাযায়,
রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জমান সারের দিকনির্দেশনায়,
কালুখালী থানা অফিসার ইনর্চাজ প্রান বন্ধু বিশ্বাস এর নেতৃত্বে,
(১৭মে) বুধবার গোপন সংবাদের ভিত্তিতে,
এসআই সুবোধ কুমার বর্মন,এসআই হাসানুর রহমান এএসআই এনায়েত হোসেন সঙ্গীয় ফোর্স, সোনাপুর শমসের মার্কেটের মাঝখানে বড় ব্রিজের উপর থেকে শাকিব মন্ডলকে ১৪০০শত পিছ ইয়াবা সহ গ্রেফতার করে।
জানাযায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিলপাকুড়ীয়া গ্রামের মোঃসাহেব আলী মন্ডলের ছেলে সাকিব মন্ডল। সাকিব মণ্ডল পেশায় মোটরসাইকেল মেকার।
এব্যাপারে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ ৩৬[১] সারনির [ ১০ ] ক এর মামলা রুজু করা হয়েছে।
আসামীকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।