এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ী ডিবিপুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার।
রাজবাড়ী গোয়েন্দা শাখা ডিবি অফিস সুত্রে জানাযায়,
রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জমান সারের দিকনির্দেশনায়,
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) অফিসার ইনর্চাজ মোঃ মনিরুজ্জামান খানের নেতৃত্বে,
(১ লা মে)) সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে,
এসআই দীপন কুমার মন্ডল, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ আশরাফ আলী, এএসআই মোঃ মফিজুল ইসলাম, এএসআই কাশেম মিয়া, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন আলীপুর ইউনিয়ন, ৭নং ওয়ার্ড, আলীপুর বিলপাড়া গ্রামস্থ পুকুরের চালা হইতে রাজবাড়ী সদরের আলীপুর বিলপাড়া গ্রামের মোঃ আবুল কালাম আজদ এর ছেলে,মোঃ মাহমুদুল হাসান মামুন ওরফে আদম মামুন (৪০)কে ৪০০ (চারশত) গ্রাম গাঁজা এবং ৫০(পঞ্চাশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।