ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬ ()

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে কুষ্টিয়ায় দৈনিক তরুন কন্ঠ পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুষ্টিয়া প্রতিনিধি:
ঢাকা থেকে বহুল প্রচারিত দৈনিক তরুন কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি কাজী সোহান শরীফের সার্বিক তত্বাবধানে বাবর আলী গেটে অবস্থিত কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাব মিলানয়তন সন্ধ্যা ৭ টায় ‘দৈনিক তরুন কন্ঠ পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাাদক ও আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি হাসিবুর রহমান রুবেল । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিসি ক্রাইম নিউজ পত্রিকার প্রকাশক এইচ এম তানভীর নবেল, বিবিসি ক্রাইম নিউজ পত্রিকার সম্পাদক আশরাফুল আলম , দৈনিক কালবেলা প্রতিনিধি ও লালন ভুমি সম্পাদক রফিকুল ইসলাম ,এস টিভি বাংলা ও করতোয়া জেলা প্রতিনিধি মোঃ ইউছুফ মাহমুদ, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি রাকিবুল ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ।

সভাশেষে উপস্থিত সকলের অংশ গ্রহনে কেক কেটে ‘দৈনিক তরুন কন্ঠ ’ পত্রিকার জন্মদিন পালন করা হয়।


     এই বিভাগের আরো খবর