করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ বিস্তার রোধকল্পে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি/ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সরকার ঘোষিত কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়া জেলা শহর ও উপজেলাসমূহে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়৷ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন রকম সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়।
আজ কুষ্টিয়া জেলায় পরিচালিত মোবাইল কোর্টের তথ্য নিম্নরুপঃ
*অভিযানঃ ০৭ টি
*মামলাঃ ৪৯ টি
*দন্ডিত ব্যক্তিঃ ৫৫ জন
*জরিমানাঃ ১৫৯০০/- টাকা
*আইনঃ সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারা ও দন্ডবিধি,১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা।
জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে৷