ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা আটক Headline Bullet নারায়ণগঞ্জের অটোরিকশা ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Headline Bullet দর্শনায় মারওয়া ট্রাভেলস ও মুসাফির আল হারমাইনের উদ্যোগে হজ ও ওমরাহ যাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক Headline Bullet কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ! Headline Bullet দামুড়হুদায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Headline Bullet প্রেমিকের আপত্তিতে দুই যমজ ছেলেকে গ’লা কেটে হ’ত্যা’র অভিযোগ, মা গ্রে’প্তার Headline Bullet শেরপুরে বিয়ের ৬ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি: ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নিজবাহাদুরপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় দেলোয়ার হোসেনকে । আজ শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। দেলোয়ার হোসেন নিজবাহাদুরপুর ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএনপি, ছাত্রদল ও জামায়াত-শিবিরের একটি সংঘবদ্ধ চক্র ১০ জুন থেকে ১৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছিলো। তারা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রীদের কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ছাড়া রাষ্ট্র ও সরকারবিরোধী মিথ্যা, বিভ্রান্তিমূলক স্ট্যাটাস ও ভিডিও আপলোড করে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা করেন।

মামলার আসামিরা হলেন, উপজেলার বড়থল গ্রামের আব্দুল মালিকের ছেলে রুমেল আহমদ ওরফে মমতা আহমদ (৩৫), গল্লাসাঙ্গন গ্রামের আব্দুল মালিকের ছেলে মুহিবুর রহমান (২৮), ইটাউরি গ্রামের সৈয়দ সফিকুল হকের ছেলে সৈয়দ আদনানুল হক (২৭), রুকনপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে আসুক আহমদ (৩০) এবং নিজবাহাদুরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে দেলোয়ার হোসেন (২৮)। বৃহস্পতিবার রাতেই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শরীফ উদ্দিন নিজবাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে মামলার আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন শুক্রবার বিকেলে বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদের আহমদের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে


     এই বিভাগের আরো খবর