bbccrimenews:-এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, না ওঁরা আমদের সীমান্তে ঢুকেছিল, না ওঁরা আমাদের কোন পোস্ট দখল করেছিল। আমাদের ২০ জন জওয়ান শহীদ হয়েছেন, কিন্তু যারা ভারত মায়ের দিকে চোখ তুলে তাকিয়েছিল তাদের শিক্ষা দেওয়া হয়েছে। সেনা মোতায়েন হোক, জবাবি পদক্ষেপ হোক … হাওয়া, জমি অথবা সমুদ্র আমাদের সেনা আমাদের দেশের রক্ষার জন্য যা করার হবে করবে। আয আমাদের কাছে এমন ক্ষমতা আছে যে কেউ আমাদের জমির এক ইঞ্চির উপরেও নজর লাগাতে পারবে না।
আরেকদিকে, আজ এই সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, ‘চীন গণতান্ত্রিক দেশ না, ওঁরা স্বৈরাচারী, ওঁরা সেটাই করে যেটা ওঁদের ইচ্ছে হয়। আর আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি। ভারত জিতবে, চীন হারবে। একতার সাথে বলুন, একতার সাথে চিন্তা করুন, একতার সাথে কাজ করুন।” উনি আজ পরিস্কার জানিয়ে দেন যে, তিনি সরকারের পাশে আছেন।