bbccrimenews”:-ময়মনসিংহে সিসি ক্যামেরার সূত্র ধরে তিনজন দুর্ধর্ষ মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাহবাজপুরের দেলোয়ার হোসেন (৩২), তারাকান্দা উপজেলার গজহরপুর গ্রামের আল আমীন (২৮), কিশোরগঞ্জ সদর উপজেলার বর“ঙ্গার চর গ্রামের শফিকুল ইসলাম রাসেল (২২)। এরা দীর্ঘদিন ধরে চোখের পলকে মটর সাইলে নিয়ে চম্পট দিতো।
জেলা ডিবি ওসি শাহ কামাল জানান, গত ১০ মে দুপুর বেলা নগরীর ছোট বাজার এলাকা থেকে এবং ১৩মে বিকেলে নগরীর নতুন বাজার এলাকা থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়। জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান বিষয়টি জেনে পুলিশকে মোটরসাইকেল চোর চক্রকে দ্রত সময়ে গ্রেপ্তারের নির্দেশ দেন।
পুলিশের মিডিয়া সেলের সিসি ক্যামেরায় একজনকে শনাক্ত করা হয়। কিন্তু তার পরিচয় পাওয়া যায়নি। জেলা ডিবি পুলিশ গত বুধবার চোরদের একজনকে নগরের ছোট বারা এলাকায় সিসি ক্যামেরায় দেখতে পায়। দ্রুততম সময়ে ছোট বাজার এলাকায় ওই চোরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এক পর্যায়ে আরও দুই চোরকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার ও দুটি মোটরসাইকেল উদ্ধার করে ডিবি পুলিশ।