ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ()

আসন্ন নবাবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী এম এ কুদ্দুস

এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এম.এ কুদ্দুস। তিনি নবাবপুর ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।

জানাগেছে, এম.এ কুদ্দুস, জগনাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক, ১৯৯৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বালিয়াকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, ২০০৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। ২০১১ সালে নবাবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করে ২য় স্থান অধিকার করেন। রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখেন। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ঘোড়ামারা-সদাশিপুর দাখিল মাদ্রাসার সভাপতি, স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন, ২০১৫-১৬ সালে বহরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পষদের সদস্য ছিলেন। এছাড়াও স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে ২০১২ ও ২০১৩ সালে পর পর ২বার জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন। বর্তমানেও ওই বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জগনাথ বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশ করেন। তার বাড়ী নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে। ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির হাতেখড়ি। এরপর যুবলীগ ও আওয়ামীলীগের রাজনীতির সাথে ওৎপোৎ ভাবে জড়িত। এই রাজনৈতিক জীবনে এসেছে নানা প্রতিকুলতা। সকল প্রতিকুলতা কাটিয়েছেন বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে এবং জনগণ এর ভালোবাসায় সিক্ত হয়ে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের প্রতি আস্থা রেখে তার সাংগঠনিক দায়িত্ব পালন করে চলেছেন।

এম.এ কুদ্দুস বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবাবপুর ইউনিয়ন বাসীর সেবা করতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন নিয়ে ইউনিয়নবাসীর সেবা করাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করবো।


     এই বিভাগের আরো খবর