ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ()

গোয়ালন্দে সুবিধা বঞ্চিত ১৫’শত পরিবার পেলো শীতবস্ত্র

এস এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর গোয়ালন্দ
উপজেলার দৌলতদিয়ায় উত্তরন ফাউন্ডেশনের উদ্যোগে পূর্বপাড়ায় সুবিধা বঞ্চিত
১৫ শত পরিবার পেলো শীতবস্ত্র কম্বল।
জানাগেছে, বিপিএম(বার) পিপিএম(বার) ডি আই জি ঢাকা রেঞ্জএবং উত্তরন
ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব, হাবিবুর রহমান সার্বিক ব্যবস্থাপনায় ও অসহায়
নারী ঐক্য কল্যাণ সংস্থার আয়োজনে সুবিধা বঞ্চিত ১৫শত পরিবার পেলো শীতবস্ত্র।
সে সময় শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলার সাবেক মহিলা
সংরক্ষিত এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম
এম শাকিলুজ্জামান,রাজবাড়ী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল)
শরীফউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ছালাউদ্দিন আহ্ম্মেদ, উত্তরন ফাউন্ডেশন এর
ব্যবস্থাপনা পরিচালক,লুলু আল মারজান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ
আব্দুল্লাহ্ আল তায়াবীর,মুক্তি মহিলা সমিতির নিবার্হী পরিচালক মর্জিনা
বেগম, গোয়ালন্দ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শামীম শেখ, দৌলতদিয়া
গনস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ জুলফিকার আলী , দৌলতদিয়া ৫নং ওয়ার্ডের ইউপি
সদস্য আঃ জলিল ফকির, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম
প্রমুখ।


     এই বিভাগের আরো খবর