ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’র মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংকে হামলার হুমকি দিয়েছেন। ইরানের একটি ব্যাংকে হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে এই হুমকি দিল তেহরান।
ইব্রাহিম জোলফাগারির বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, ‘এই অঞ্চলের মানুষের ব্যাংকগুলোর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে না থাকা উচিত।’
জোলফাগারি আরও বলেন, ‘শত্রুপক্ষ আমাদের ওপর হামলা চালিয়ে মার্কিন ও ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকে আঘাত করার সুযোগ করে দিয়েছে।’ইরানের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল জানিয়েছে, তেহরানে রাষ্ট্রীয় মালিকানাধীন সেপাহ ব্যাংকের একটি ভবনে হামলা চালানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, সেপাহ ব্যাংক এবং আরেকটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক মেল্লির অনলাইন সেবা বিঘ্নিত হয়েছে।