ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় ‘আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত Headline Bullet ম্পদের তথ্য গোপন করার অভিযোগে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা Headline Bullet গ্রাম পুলিশকে হত্যাচেষ্টার ঘটনায় ‘বিকাশ বাহিনী’র ৫ সদস্য গ্রেপ্তার Headline Bullet কালুখালীতে ভুমি সেবা সপ্তাহ শুরু Headline Bullet ঈদুল আজহা উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন সরকারি ছুটি থাকবে Headline Bullet প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা Headline Bullet গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক পেলেন কালুখালীর রাসেল Headline Bullet রাজবাড়ীতে ৪টি হাট-বাজার ইজারায় খাস আদায়ের নামে হরিলুট Headline Bullet হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সৌরভের আপন চাচা ইলিয়াসকে খুঁজছে পুলিশ Headline Bullet পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি)বেনজীরের পাসপোর্ট করতে নজিরবিহীন জালিয়াতি

মৃতরাও ভোট দিলেন মার্কিন নির্বাচনে!

এবার মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রেসিডেন্ট নির্বাচনে! মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ভোট-গ্রহণ শুরু হওয়ার পরপরই উঠে এমন অভিযোগ।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে আগাম ভোটের জন্য মেইলের ব্যবহার রাখা হয়েছিল। তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে মেইলে মৃত মানুষের ভোটও পেয়েছে নিউইয়র্ক সিটির ইলেকশন বোর্ড।

নিউইয়র্ক সিটির ইলেকশন বোর্ড জানিয়েছে, স্ট্যাটেন আইল্যান্ড কাউন্টি থেকে ২০১২ সালে মারা যাওয়া এক ব্যক্তির ভোট পেয়েছে তারা। ফ্রান্সিস রেকশ নামে ওই ব্যক্তি ১৯১৫ সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন রেজিস্টার্ড ডেমোক্র্যাট ছিলেন। ৬ অক্টোবর মেইলের মাধ্যমে তার ভোট আসে। ইলেকশন বোর্ড ৮ অক্টোবর সেই ভোট বৈধ হিসেবে নিবন্ধনও করে।

এছাড়া ২০১৬ সালের ৪ জুলাই মৃত্যু হয় গেরট্রুড নিজারে নামে এক ভোটারের। অথচ গত ৯ অক্টোবর ভোট দিয়েছেন তিনি। ইলেকশন বোর্ড তার ভোট বৈধ হিসেবে নিবন্ধন করে ২৫ অক্টোবর।

এক টুইট পোস্টের মাধ্যমে এনওয়াইসি ইলেকশন বোর্ড বলেছে, এ ঘটনায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। তদন্তের জন্য এসব ভোটারের সব তথ্য পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ভোট দেওয়ার সময় ভুলবশত আগে বা পরে থাকা মৃত ব্যক্তিদের নামের ঘরে স্বাক্ষর করায় এমন ঘটনা ঘটে থাকতে পারে বলেও মন্তব্য করেছে এনওয়াইসি ইলেকশন বোর্ড।


     এই বিভাগের আরো খবর