ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় ‘আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত Headline Bullet ম্পদের তথ্য গোপন করার অভিযোগে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা Headline Bullet গ্রাম পুলিশকে হত্যাচেষ্টার ঘটনায় ‘বিকাশ বাহিনী’র ৫ সদস্য গ্রেপ্তার Headline Bullet কালুখালীতে ভুমি সেবা সপ্তাহ শুরু Headline Bullet ঈদুল আজহা উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন সরকারি ছুটি থাকবে Headline Bullet প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা Headline Bullet গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক পেলেন কালুখালীর রাসেল Headline Bullet রাজবাড়ীতে ৪টি হাট-বাজার ইজারায় খাস আদায়ের নামে হরিলুট Headline Bullet হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সৌরভের আপন চাচা ইলিয়াসকে খুঁজছে পুলিশ Headline Bullet পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি)বেনজীরের পাসপোর্ট করতে নজিরবিহীন জালিয়াতি

নির্বাচনের ঘোষণা না দিলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে : ইমরান

নির্বাচনের ঘোষণা না এলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কতা দিয়েছেন।

ইমরান খান বলেছেন, তারা আমাদের আইনি ও সাংবিধানিক উপায়ে নির্বাচনের দিকে যেতে দেয় কি না সেটা দেখব। অন্যথায় এই দেশ (পাকিস্তান) গৃহযুদ্ধের দিকে যাবে।

তিনি আরো বলেন, বর্তমান পার্লামেন্টে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। কারণ, এতে তার সরকার উৎখাতের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে।

বিক্ষোভকারীদের সুরক্ষা চেয়ে করা পিটিআই দলের আবেদন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশের অপেক্ষায় থাকার কথাও জানিয়েছেন ইমরান খান। এই সিদ্ধান্ত পাওয়ার পরই পরবর্তী মিছিলের তারিখ ঘোষণা করবেন তিনি।

ইমরান খান স্বীকার করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি সর্বময় ক্ষমতা ভোগ করেননি। দেশের সর্বময় ক্ষমতা অন্য কোথাও নিহিত রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, সবাই জানে কোথায় তা রয়েছে।


     এই বিভাগের আরো খবর