ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় ‘আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত Headline Bullet ম্পদের তথ্য গোপন করার অভিযোগে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা Headline Bullet গ্রাম পুলিশকে হত্যাচেষ্টার ঘটনায় ‘বিকাশ বাহিনী’র ৫ সদস্য গ্রেপ্তার Headline Bullet কালুখালীতে ভুমি সেবা সপ্তাহ শুরু Headline Bullet ঈদুল আজহা উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন সরকারি ছুটি থাকবে Headline Bullet প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা Headline Bullet গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক পেলেন কালুখালীর রাসেল Headline Bullet রাজবাড়ীতে ৪টি হাট-বাজার ইজারায় খাস আদায়ের নামে হরিলুট Headline Bullet হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সৌরভের আপন চাচা ইলিয়াসকে খুঁজছে পুলিশ Headline Bullet পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি)বেনজীরের পাসপোর্ট করতে নজিরবিহীন জালিয়াতি

কুষ্টিয়া সদর উপজেলার দূর্বাচারা গ্রামে আকমল হোসেনের নেতৃত্বে নিজ ছেলের উপর সন্ত্রাসী হামলা বাড়িঘর ভাংচুর এবং লুটপাত

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামেৱ ভুয়া মুক্তিযোদ্ধা আকমল হোসেন এর মেয়ে ইশা খাতুন (20) এর অপকর্মের প্রতিবাদ করায় আকমল হোসেনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী দিয়ে তারই ছোট ছেলে আশিকুজ্জামান শোভনের বসত বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দুর্বাচারা গ্রামের আকমল হোসেন এর মেয়ে এশা খাতুন দীর্ঘদিন যাবৎ এলাকায় বিভিন্ন রকম অসামাজিক অপকর্ম চালিয়ে আসছিল । আর এই অপকর্ম চক্ষুলজ্জা লাগাই বারবার প্রতিবাদ করে আসছিল তারই ভাই আশিকুজ্জামান শোভন। এ নিয়ে তার বাবা আকমাল হোসেন এবং তার বোন এশা খাতুন এবং তার মার সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকম হিংসা বিবাদ চলে আসছিল আশিকুজ্জামান শোভনের কারণ এশা খাতুনের অসামাজিক অপকর্মের কাজে সহযোগিতা করতেন তার বাবা আকমাল হোসেন এবং লাবলু মিলে । এরই জের ধরে গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের দুর্বাচারা গ্রামের মৃত ছলিম বিশ্বাসের ছেলে লাভলু বিশ্বাস (৫৫),এর নেতৃত্বে রিন্টু শেখের ছেলে রাকিব (৩৫), বাজো শেখের ছেলে লাল্টু (৪০), মাহাতাব শেখের ছেলে মনিরুল (৪৫), নছির শেখের ছেলে আলা উদ্দিন মাষ্টার (৫৫), মৃত আছির শেখের ছেলে আকমল শেখ (৫০) সর্ব সাং- দুর্বাচারা,শোভনের ঘরের মধ্যে অবৈধ ভাবে প্রবেশ করে তার স্ত্রী শোভা (২০) কে লোহার রড দিয়া এলোপাতারী ভাবে মারধর করে সমস্ত শরীরে কালশিরা জখম করে। বর্তমানে তার স্ত্রী কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তিরত আছে।এছাড়া সকল ঘর লুটপাট করে এবং অনেক ঘুরুত্বপুর্ন মালামাল ভাংচুর করে তার স্ত্রীর কানের দুল ১ জোড়া ওজন ১০ আনা বাজার মুল্য ৪০,০০০/- হাজার টাকা সোনার চেইন ১টা ওজন ১৬ আনা, বাজার মুল্য ৬০,০০০/- হাজার টাকা এবং গরু ব্যবসা প্রজেক্টের জন্য রাখা নগদ ২,০০,০০০/- লক্ষ টাকা নিয়ে যায়। আরো হুমকি দেয় শোভনকে প্রানে মেরে গুম করে দিবে। এ ব্যাপারে নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন বলেন,এ রকম পিতা আমরা আগে কখনো দেখিনাই নিজের মেয়ের সম্মান বাচাতে যে সন্তান প্রতিবাদ করলো তার উপরেই লোকজন দিয়ে হামলা চালিয়ে লুটপাট করলো, আকমল হোসেন বাবা নামের কলংক। এ ব্যাপারে ইবি থানায় একটি অভিযোগ দায়ের করেছে শোভন।


     এই বিভাগের আরো খবর