সাতক্ষীরা সদর উপজেলার এক কলেজ ছাত্রী চার দিন ধরে নিখোঁজ রয়েছে বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি-জিডি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদর রহমান বলেন, নিখোঁজ ছাত্রী (১৯) সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি বিবাহিত।
জিডিতে পরিবার জানায়, ১২ মার্চ দুপুর ১২টার দিকে কলেজ ছাত্রী বাড়ি থেকে বের হন। তবে তিনি কোথায় যাচ্ছেন সে বিষয়ে কাউকে কিছু জানাননি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য অনেক জায়গায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
