হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আঞ্জুরা নামক স্থানে এই ঘটনা ঘটে।
মাধবপুর থানার ওসি সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।