পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির জন্য আগামী ৫ বছর কাজ করা সহজ হবে না। ‘বট বাহিনী’কে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।
বুধবার জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন এক্টিভিস্টদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা বিগ্রেডিয়ার (আব.) একেএম শামছুল ইসলাম, প্রাথমিক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তরের সভাপতি দেলোয়ার হোসেন দ্বীপ প্রমুখ।

পানিসম্পদমন্ত্রী বলেন, জিয়া সাইবার ফোর্সের কাজ করতে গিয়ে আমরা যাদের হারিয়েছি তাদের ভুলবো না।নির্বাচনকালীন সময়ে সব থেকে বেশি লড়তে হয়েছে বট বাহিনীর বিরুদ্ধে। জিয়া সাইবার ফোর্স প্রোপাগাণ্ডার বিরুদ্ধে দারুণ কাজ করেছে।
সভাপতির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জেডসিএফ। একইসাথে আগামীতে প্রচার বাড়ানো ও অপপ্রচার রোধ করার দায়িত্ব নিতে হবে সংগঠনটিকেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনসহ অনেকে।
এর আগে অনুষ্ঠানে এক পর্যায়ে ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত সাইবার ফোর্সের কর্মকাণ্ড নিয়ে ডকুমেন্টরি প্রদর্শনী ও গুম হওয়া পরিবারের হাতে মরুনত্বর সংবর্ধনা তুলে দেয়া হয়।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ডিজিটাল পরিসরে সংগঠনটি জাতীয়তাবাদী আদর্শ প্রচার এবং অনলাইন অ্যাক্টিভিজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও দেশের স্বার্থে দায়িত্বশীল ডিজিটাল কার্যক্রম জোরদারের আহ্বান জানান তারা।