ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ()

বিদায় পৃথিবী

ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন রেজিনা সরকার পাখি (২১) নামের এক তরুণী। আজ বুধবার নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া কাদের মণ্ডলের মোড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পাখির বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়। বাবার নাম ইদ্রিস আলী।

জনৈক এক ব্যক্তির পালিত মেয়ে হিসেবে রাজশাহীতে থাকতেন। পড়াশোনা করেছেন নবম শ্রেণি পর্যন্ত। তবে ইতিমধ্যে পাখি মাদকাসক্ত হয়ে পড়েছেন বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানায়, ভারতের এক যুবকের সঙ্গে পাখির প্রেমের সম্পর্ক হয়।

সম্প্রতি ওই সম্পর্কের টানাপোড়েন চলছিল। ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতা থেকেই তিনি আত্মহত্যার এই সিদ্ধান্ত নেন।

আত্মহত্যার আগে রেজিনা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক আবেগঘন পোস্ট দেন। মৃত্যুর প্রায় চার ঘণ্টা আগে তিনি লেখেন, ‘আজকে আমার শেষ দিন, আল্লাহ মাফ করুক।

জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।’


     এই বিভাগের আরো খবর