ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় ‘আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত Headline Bullet ম্পদের তথ্য গোপন করার অভিযোগে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা Headline Bullet গ্রাম পুলিশকে হত্যাচেষ্টার ঘটনায় ‘বিকাশ বাহিনী’র ৫ সদস্য গ্রেপ্তার Headline Bullet কালুখালীতে ভুমি সেবা সপ্তাহ শুরু Headline Bullet ঈদুল আজহা উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন সরকারি ছুটি থাকবে Headline Bullet প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা Headline Bullet গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক পেলেন কালুখালীর রাসেল Headline Bullet রাজবাড়ীতে ৪টি হাট-বাজার ইজারায় খাস আদায়ের নামে হরিলুট Headline Bullet হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সৌরভের আপন চাচা ইলিয়াসকে খুঁজছে পুলিশ Headline Bullet পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি)বেনজীরের পাসপোর্ট করতে নজিরবিহীন জালিয়াতি

গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক পেলেন কালুখালীর রাসেল

রাজবাড়ী প্রতিনিধি ঃ ব্যক্তিগত পর্যায়ে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২৩’ এ প্রথম হয়েছেন শেখ রাকিবুল হাসান রাসেল। বুধবার (৫ জুন) সকাল ১১ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১টি সনদ, ক্রেস্ট ও ১ লাখ টাকার চেক রাসেলের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনজ, ফলজ এবং ঔষুধি গাছ লাগিয়ে পরিবেশে অবদান রাখায় শেখ রাসেলের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এ দিন আরও বিভিন্ন ক্যাটাগরিতে প্রথমস্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ ক্যাটাগরিতে প্রথম হওয়া শেখ রাসেলের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালীর কালিকাপুর গ্রামে। তিনি জানান, ছোটবেলা থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাছ সংগ্রহের নেশা তার। পরে বাণিজ্যিক ভাবে দেশি-বিদেশি ফলের বাগান গড়ে তোলেন। বর্তমানে ৪০ বিঘা জায়গা জুড়ে ফলজ, বনজ, ঔষুধি ও শোভা বর্ধনকারী প্রায় ২০০ প্রজাতের গাছ রয়েছে। শুরুটা শখের বসে হলেও ২০১৬ সাল থেকে বাণিজ্যিক ভাবে বৃক্ষরোপণ করে আসছেন রাসেল, এখন তার এই বাগান থেকে বছরে আয় হয় কয়েক লাখ টাকা। শেখ রাসেল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সরকারি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। চাকরির পাশাপাশি এই বাগানের দেখভাল তিনি নিজেই করেন। উদ্দ্যোক্তাদের নিয়ে সরকারের এ মন পদক্ষেপকে সাধুবাদ জানান শেখ রাসেলের মা রাশিদা ইয়াসমিন। ছেলের স্বর্ণপদক অর্জনে গর্বিত তারা বাবা পাংশা সরকারি কলেজের সাবেক অফিস সহকারী আব্দুর রব শেখও। এ সম্মাননা পাওয়ায় এলাকাবাসি, রাসেলের বন্ধুমহল আত্নীয় স্বজন ও শোভানুধায়ীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর