ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ()

গভর্নরকে সরিয়ে দেয়া হয়েছে,আমীর খচরু মাহমুদ

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, প্রয়োজনের কারণেই বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর আহসান এইচ মনসুর-কে সরিয়ে দেওয়া হয়েছে।

সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিবেচনার কিছু নেই। একটি নতুন সরকার এসেছে। নতুন সরকারের নিজস্ব প্রায়োরিটিজ আছে। পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকে হয়নি, অনেক জায়গায় হয়েছে এবং এটি চলমান প্রক্রিয়া।”

সরকারের অগ্রাধিকার বাস্তবায়ন

অর্থমন্ত্রী বলেন, নতুন সরকারের কর্মসূচি, অগ্রাধিকার ও নীতিগত ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যেখানে প্রয়োজন, সেখানে পরিবর্তন আনা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, “এই পরিবর্তন খুব স্বাভাবিক। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, অন্যান্য ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে এবং প্রয়োজনবোধে আরও পরিবর্তন হবে।”

নতুন গভর্নর নিয়োগ

বুধবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে মো. মোস্তাকুর রহমান-কে আগামী চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর