ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় ‘আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত Headline Bullet ম্পদের তথ্য গোপন করার অভিযোগে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা Headline Bullet গ্রাম পুলিশকে হত্যাচেষ্টার ঘটনায় ‘বিকাশ বাহিনী’র ৫ সদস্য গ্রেপ্তার Headline Bullet কালুখালীতে ভুমি সেবা সপ্তাহ শুরু Headline Bullet ঈদুল আজহা উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন সরকারি ছুটি থাকবে Headline Bullet প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা Headline Bullet গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক পেলেন কালুখালীর রাসেল Headline Bullet রাজবাড়ীতে ৪টি হাট-বাজার ইজারায় খাস আদায়ের নামে হরিলুট Headline Bullet হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সৌরভের আপন চাচা ইলিয়াসকে খুঁজছে পুলিশ Headline Bullet পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি)বেনজীরের পাসপোর্ট করতে নজিরবিহীন জালিয়াতি

কালুখালীতে ভুমি সেবা সপ্তাহ শুরু

রাজবাড়ী প্রতিনিধি ঃ ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসন এর আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে দশটায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মেহেরুন্নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, জনস্বাস্থ্য কর্মকর্তার রিপন চন্দ্র শীল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত হোসেন,কাম ক্যাশিয়ার সুবাহান সহ প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কালুখালী উপজেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে সেবা পেতে এসে সাধারণ মানুষ যেন বিড়ম্বনার শিকার না হন। তিনি বলেন,আমাদের সকলের লক্ষ্য হচ্ছে জনগণের মাঝে স্বচ্ছ সেবা নিশ্চিত করা। ভূমি অফিসের সেবা পেতে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন।ডিজিটাল সেবার মাধ্যমে একদিকে যেমন ভূমি সংক্রান্ত জটিলতার অবসান হবে অন্যদিকে ভূমি অফিস গুলোতে দালালদের দৌরাত্ব হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এখন মিউটিশন যে কোন অনলাইনের মাধ্যমে করা যায়। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর