আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার ঘটনার সাথে জড়িত ২ জন আসামী গ্রেফতার হয়েছে।
আলমডাঙ্গা থানার এসআই(নিঃ) শীতর বিশ্বাস সংগীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদব্য উদ্ধার অভিযান পরিচালিত হয়।এ সময় আলমডাঙ্গা থানাধীন রুয়াকুলি গ্রামস্থ বদরগঞ্জ মাঠে মোঃ লোকমানের কাঠাল বাগানের সামনে চুয়াডাঙ্গা – আলমডাঙ্গা সড়কে উপর সমাবেত হয়ে ডাকাতি প্রস্তুতির ঘটনার সাথে জড়িত মামলার আসামী আসাননগর গ্রামের আকমল হোসেনের ছেলে ১। মোঃ খোরশেদ(৩০), আলমডাঙ্গা পৌর সভার কোর্টপাড়ার আব্দুস সালামের ছেলে শরিফুল ইসলাম (২৬) গ্রেফতার করা হয়। গতকাল ১১ ই মার্চ বুধবার ভোর ৪ টার সময় আলমডাঙ্গা থানার থানাধীন সাদাব্রীজ মোড় এলাকা হতে গ্রফতার করে আলমডাঙ্গা থানার মামলা নং- ৩৪, তারিখ- ২৮/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।