সোমবার তাদের গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া দুটি আইফোনও উদ্ধার করা হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান রোববার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশের ফুটপাত দিয়ে হাঁটার সময় শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ সময় একদল ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘিরে ফেলে এবং মারধর করে। তারা তার কাছ থেকে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, একটি আইফোন ৬ প্লাস, নগদ ১৫ হাজার টাকা এবং একটি দামি হাতঘড়ি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীদের হামলায় মোতাহার হোসেনের ঘাড় ও চোখে গুরুতর আঘাত লাগলে তাকে উদ্ধার করে সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর ভুক্তভোগী কর্মকর্তার পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযানে নামে। রোববার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ সফল অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোবাইল দুটি উদ্ধার করে এবং জড়িত দুই অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।