দেশের বাইরে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অনেককেই পড়তে হয় ভিসা জটিলতায়। তবে বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৭টি দেশ ভ্রমণ করতে পারবেন।

হেনলি অ্যান্ড পার্টনার্সের ২০২৬ সালের হালনাগাদ বৈশ্বিক পাসপোর্ট র্যাংকিংয়ের তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে দুই ধাপ এগিয়ে বর্তমানে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান রয়েছে ৯৩তম।