ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় ‘আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত Headline Bullet ম্পদের তথ্য গোপন করার অভিযোগে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা Headline Bullet গ্রাম পুলিশকে হত্যাচেষ্টার ঘটনায় ‘বিকাশ বাহিনী’র ৫ সদস্য গ্রেপ্তার Headline Bullet কালুখালীতে ভুমি সেবা সপ্তাহ শুরু Headline Bullet ঈদুল আজহা উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন সরকারি ছুটি থাকবে Headline Bullet প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা Headline Bullet গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক পেলেন কালুখালীর রাসেল Headline Bullet রাজবাড়ীতে ৪টি হাট-বাজার ইজারায় খাস আদায়ের নামে হরিলুট Headline Bullet হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সৌরভের আপন চাচা ইলিয়াসকে খুঁজছে পুলিশ Headline Bullet পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি)বেনজীরের পাসপোর্ট করতে নজিরবিহীন জালিয়াতি

কিশোরী ধর্ষণ: যুবকের যাবজ্জীবন

BBC Crime News By Mahfuz Mamun

লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের দায়ে আবদুর রহিম নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। অপর আসামি মো. হেলালকে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।

লক্ষ্মীপুর আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) আবুল বাশার মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছে আদালত। জরিমানা অনাদায়ে প্রত্যেকের আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায়ের সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না। অন্য আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না বলেন, আসামিরা ন্যায় বিচার পাননি। ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে আদালতে আপিল করা হবে।

আদালত থেকে জানানো হয়, ২০১৪ সালের ১০ অক্টোবর বিয়ের প্রলোভনে কমলনগর হাজিরহাট এলাকার মেঘনা সিনেমা হলে নিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয়। পরদিন কিশোরীর ভাই বাদী হয়ে কমলনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন (জি আর মামলা নম্বর- ১২২/১৪)। মামলায় স্থানীয় চর মার্টিন এলাকার বাসিন্দা আবদুর রহিম, মো. হেলাল ও শ্যাম সুন্দরকে আসামি করা হয়। পরে পুলিশের তদন্ত প্রতিবেদন ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে রহিম ও হেলাল দোষী প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। 


     এই বিভাগের আরো খবর