ঢাকা, বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ()

এস এস পরীক্ষায় থাকবে সিসিটিভি

Oplus_131072

চলতি বছরের এসএসসি পরীক্ষা সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে প্রতি সাত দিনের ভিডিও ফুটেজ বোর্ডে পাঠানোর নির্দেশও দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

মঙ্গলবার (২৪ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। আর সিসিটিভিতে ধারণ করা সব রেকর্ড প্রতি ৭ সাত দিন পর পর ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) (deputycontroller.ssc@gmail.com) ও পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর (controller@dhakaeducationboard.gov.bd) ই-মেইলে পাঠাতে হবে।

এতে আরও বলা হয়, এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কেন্দ্রকে এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর