bbccrimenews”:-প্রণোদনা পাওয়ার আশায় করোনার জাল পজিটিভ সনদসহ একজন সরকারি কর্মচারীকে আটক করেছে এনএসআই।
গোপন সূত্রে তথ্য পেয়ে আজ রবিবার এনএসআই ও মুগদা থানা পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশ রেলওয়ে জেনারেল হাসপাতালের কর্মচারী (মেডিসিন ক্যারিয়ার) মোঃ কুতুবে রাব্বানীকে জালকৃত করোনার পজিটিভ রিপোর্টসহ আটক করা হয়।
সরকারি প্রণদোনা পাওয়ার আশায় তিনি মুগদা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রধান ডাঃ মৌসুমী সরকারের স্বাক্ষর নকল করে জাল সনদ তৈরি করেন।
অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন এনএসআই এর উপ-পরিচালক মোঃ ওয়ালিউল্যাহ, ফিল্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ও ওয়াচার কনস্টেবল মোঃ আল আমিন।