ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মেহেরপুরে পরকীয়ার জেরে গৃহবধূসহ সাবেক এনজিও কর্মী আটক Headline Bullet আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট Headline Bullet ফরিদপুরের ব্যাবসায়িকে রেখে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে হাদিস ও দ্বীনি আলোচনায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ Headline Bullet মহেশপুর সীমান্তে যাদবপুর বিওপির অভিযানে ভারতীয় ৬৫৩ পিস ওষুধ উদ্ধার Headline Bullet রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা আটক Headline Bullet নারায়ণগঞ্জের অটোরিকশা ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Headline Bullet দর্শনায় মারওয়া ট্রাভেলস ও মুসাফির আল হারমাইনের উদ্যোগে হজ ও ওমরাহ যাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা অনাথ স্কুলছাত্রী, লম্পট রাজমিস্ত্রি আটক-

bbccrimenews:-গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিতৃমাতৃহীন অসহায় এক স্কুলছাত্রী (১২)-র সঙ্গে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে ধর্ষণের অভিযোগে শনিবার মোমিনুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সুন্দইল প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের নির্মাণ মিস্ত্রি মোমিনুল ইসলাম (২৮) দীর্ঘদিন ধরে কাজের সুবাদে ওই গ্রামে অবস্থান করে। এ সময় গ্রামের সপ্তম শ্রেণির অনাথ এক ছাত্রীর সাথে গত প্রায় ৩-৪ মাস আগে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিভিন্ন সময়ে নানা প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সাথে সে শারীরিক সম্পর্কও তৈরি করে। 

এ অবস্থায় ওই ছাত্রী সন্তানসম্ভবা হয়ে পড়লে বিষয়টি ধীরে ধীরে গ্রামের মানুষের মাঝে জানাজানি হয়। পরবর্তীতে ঘটনার শিকার ওই ছাত্রীর মামা পার্শ্ববর্তী তালুককানুপুর ইউনিয়নের আব্দুস ছাত্তারের ছেলে লিটন মিয়া শনিবার বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ নির্মাণাধীন সুন্দইল প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে লম্পট রাজমিস্ত্রি মোমিনুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাজমিস্ত্রি মোমিনুল গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আগরনন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।  

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার শিকার নাবালিকা স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে সুষ্ঠু তদন্তসাপেক্ষে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 


     এই বিভাগের আরো খবর