ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ ফরিদপুরে এক নারী গ্রেপ্তার Headline Bullet মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান, পালালেন লিপু, আটক ১ Headline Bullet দামুড়হুদায় ডাকাতি মামলায় আসামি গ্রেফতার Headline Bullet দর্শনা পৌরসভায় প্রকৌশলী হারুনের দুর্নীতি: ডেন নির্মাণে অব্যাহতির পর এবার ডাস্টবিন ও সোলার লাইট অনিয়মের তদন্ত ও স্থায়ী বহিষ্কারের দাবি Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রুস্তম আলীকে গভীর রাতে অফিসের আবাসিক কক্ষে এক নারীসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসের তৃতীয় তলার একটি আবাসিক কক্ষে এ ঘটনা ঘটে।স্থানীয়দের ভাষ্যমতে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এক অপরিচিত নারীকে সহকারী পরিচালকের বাসভবনে প্রবেশ করতে দেখা যায়। দীর্ঘ সময় পার হলেও ওই নারী কক্ষ থেকে বের না হওয়ায় স্থানীয়দের সন্দেহ তৈরি হয়। পরবর্তীতে তারা ওই কক্ষে গিয়ে সহকারী পরিচালক ও ওই নারীকে একসঙ্গে দেখতে পান এবং পুলিশে খবর দেন। স্থানীয়রা আরও অভিযোগ করেন যে, ওই কক্ষ থেকে বিদেশি মদের বোতলও উদ্ধার করা হয়েছে।খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে থানায় নিয়ে যায়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে এসেছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে ওই নারী সহকারী পরিচালক রুস্তম আলীর দূরসম্পর্কের শ্যালিকা এবং তাঁর বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে গতকাল বুধবার (১২ আগস্ট) সকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, মো. রুস্তম আলী এর আগে একাধিকবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত টানাপোড়েনের জেরে প্রথম স্ত্রী আসমা খাতুনের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এছাড়া কুষ্টিয়ায় কর্মরত থাকাকালীন রাবেয়া খাতুন নামে এক নারীকেও তিনি বিয়ে করেছিলেন। তবে সাম্প্রতিক এই অভিযোগগুলোর বিষয়ে তাৎক্ষণিকভাবে মো. রুস্তম আলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।


     এই বিভাগের আরো খবর