স্টাফ রিপোর্টার :BBC crime news, (আবু হানিফ মিলন)
চুয়াডাঙ্গা জেলার দর্শনার ঐতিহ্যবাহী কেরুয়ান কোম্পানি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাব্বিক হাসান।
অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। বর্তমানে কেরু উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান সন্তোষজনক পর্যায়ে রয়েছে এবং তা দিন দিন আরও এগিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও বেশি উন্নত ও যুগোপযোগী হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।