ঢাকা, শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ()

রুপনগরে বিশেষ অভিযানে গ্রেফতার সাত

Oplus_131072

রাজধানীর রূপনগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তদন্তাধীন চুরি মামলার এক আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ মার্চ ২০২৬) অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রূপনগর থানার মামলা নং-০২, তারিখ ০১/০৩/২০২৬, ধারা ৩৮০ পেনাল কোডের মামলায় তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি মোঃ রেজাউল করিম (২১) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও, একই অভিযানে থানা এলাকায় পৃথক পৃথক অপরাধে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ সুজন (৩৫), মোঃ শাহিন হাসান (১৯), শ্রী বসন্ত কুমার (৫০), মোঃ সোহরাব মিয়া (২৫), মোঃ রুহুল আমিন (৪২) এবং মোঃ সিজান (১৮)।

গ্রেফতারকৃতদের ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেফতার দেখিয়ে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা বরাবর প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর