এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৬ ভরি ০৯ আনা রুপার চোরাই অলঙ্কার, নগদ ৪১,০০০/-টাকা, চোরাই মোবাইল সেট, মটর সাইকেল সহ আটক চোর চক্রের দুই সদস্য।
রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, জি. এম. আবুল কালাম আজাদ স্যার এর নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখা ডিবি অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ (১৪সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর রেল গেইট সংলগ্ন জনৈক রহিম শেখ, এর রিক্সার দোকানের সামনে মহাসড়কের উপর আকস্মিক ভাবে চেকপোষ্ট ডিউটি করাকালিন আসামী ১। মোঃ আল-আমিন শেখ ওরফে সুমন (২৭), পিতা-ইস্রাফিল শেখ, সাং-কিশোরদিয়া, ২। মোঃ সুমন মাতুব্বর (২৫), পিতা-বাদল মাতুব্বর, সাং-দামেরচর উভয় থানা-রাজৈর, জেলা-মাদারীপুরদ্বয়কে তাদের চালিত মোটর সাইকেল থামাইয়া চেক করা কালে তাদের হেফাজত থেকে চোরাইমাল ১৬ ভরি ০৯ আনা পরিমান রুপার অলঙ্কার, নগদ ৪১,০০০/- টাকা, তিনটি মোবাইল ফোন, একটি মোটর সাইকেল সহ আটক করেন।
উল্লেখ্য আসামীদ্বয় পেশাদার চোর চক্রের সদস্য। ধৃত আসামী মোঃ আল-আমিন শেখ ওরফে সুমন এর বিরুদ্ধে পূর্বে সিধেল চুরি, চুরি, অস্ত্র মামলা সহ ০৪ টি মামলা এবং আসামী সুমন মাতুব্বর এর বিরুদ্ধে সিধেল চুরি, চুরি, অন্যান্য, মাদক সহ ০৫ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু করা হয়।আাসামীদেরকে শুক্রবার রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।