ঢাকা, সোমবার, ২২ জুন, ২০২৬ ()

রাজবাড়ীর গোয়ালন্দে হেরোইনসহ নারী ও যুবক গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৬৭ গ্রাম হেরোইনসহ এক নারী ও এক যুবককে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃতরা হলো উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকার বাসিন্দা নাদিরা বেগম (৪০) ও হাশেম শেখের ছেলে লালচাদ শেখ (২৮)।

থানাসুত্রে জানাযায়,
নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করে নাদিরার বাড়ির সামনে ইটের রাস্তার উপর থেকে তাদের দু’জনকে ৬৭ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত ৬৭ গ্রাম হেরোইনের মূল্য আনুমানিক ৬ লক্ষ ৭০ হাজার টাকা।

আটককৃত আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর