ঢাকা, সোমবার, ২২ জুন, ২০২৬ ()

রাজবাড়ীতে বিএনপির ৪১ জনের নামসহ অজ্ঞাত ১২০ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে বিএনপির ৪১ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত ১২০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে।

শনিবার রাতে মামলাটি দায়ের করেন রাজবাড়ী সদর থানার এসআই মাহাবুব আলম।

জানা যায়, গতকাল সকাল সাড়ে ১১ টার দিকে সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এর সজ্জনকান্দা এলাকার বাস ভবন থেকে একটি শোভাযাত্রা বের করে।এসময় শোভাযাত্রাটি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সামনে বকুলতলায় এলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।  

রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন বলেন,পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে শনিবার রাতে মামলাটি করা হয়েছে। এ ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আসামীদেরকে রবিবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর