ঢাকা, সোমবার, ২২ জুন, ২০২৬ ()

রাজবাড়ীতে অপহরণ ও নির্যাতনকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অপহরণ ও মুক্তিপনের দাবীতে মোহাম্মদ আলী শেখ নামে একজনকে আটকে রাখে। নির্যাতনকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

(২০ মে) শনিবার সকাল ১১ টায় বালিয়াকান্দি উপজেলার বহরপুর-রামদিয়া সড়কের ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, মিজানুর রহমান, মেহেদী হাসান বাবলু, হাসি বেগম, জয়তুন বিবি, জুলেখা বেগম সহ বেশ কয়েকজন। পরে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টারের নিকট স্মারকলিপি প্রদান করেন।
বক্তারা বলেন, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামে এসে নতুন বাড়ী করেন মৃত বিষু শেখের ছেলে মোঃ একেন শেখ। বাড়ী করার পর থেকেই বিভিন্ন মানুষকে টার্গেট করে মুক্তিপন ও চাঁদাদাবী করা সহ মাদক ব্যবসা করে আসছে।
তারা বলেন, একেন আলী শেখ, তার ছেলে মেহেদী হাসান, স্ত্রী আছমা আক্তারের নেতৃত্বে সন্ত্রাসী গ্রুপ নিয়ে সিদ্দিকের বাড়ী ভাংচুর করে তার ছেলেকে মারধর করে হাত-পা ভেঙ্গে দেয়। গৃহবধুকে গর্ভবতী অবস্থায় আঘাত করায় বাচ্চা নষ্ট হয়ে যায়।

মেহেদী হাসান ইতিপূর্বে ছাগল চুরি করে জেল হাজতে থাকে। গত ৮ ফেব্রুয়ারী ২ কেজি গাঁজাসহ আটকের পর বেশ কিছুদিন জেল খেটে জামিনে বেরিয়ে এসে গত ১৬ মে মোহাম্মদ আলী শেখকে অপহরণ করে রাজবাড়ী নতুন বাজার এলাকায় একটি বাড়ীতে আটকে তার কাছে থাকা ৩লক্ষ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তার উপর বিভিন্ন ভাবে নির্যাতন চালায়। তার কাছ থেকে ১০ লক্ষ টাকা মুক্তিপন চায় ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। তিনি বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাটুরিয়া গ্রামবাসী এসকল সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার আকুতি জানান। এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


     এই বিভাগের আরো খবর