এক এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ শত পিস ইয়াবাসহ আটক এক। গোয়েন্দা শাখা ডিবি অফিস সুত্রে জানাযায়, (১৪ জানুযারি) রবিবার সকালে রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মিলন চন্দ্র বর্মন এর নেতৃত্বে একটি টিম রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া সাকিনস্থ জনৈক গোলজার হোসেন এর আশা বোডিংয়ের সামনে ইটের রাস্তার উপর হতে গোয়ালন্দ উপজেলার সাহাজুদ্দিন বেপারী পাড়া গ্রামের মোঃসাত্তার মোল্লার ছেলে ১। মোঃ হযরত আলী মোল্যা (৩০)কে, ১০০শত পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা যার অবৈধ বাজার মূল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা সহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামী মোঃ হযরত আলী মোল্যা এর বিরুদ্ধে পূর্বে ৩ টি মামলা বিচারাধীন আছে।