ঢাকা, বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet গোপালগঞ্জে শহর থেকে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকাসহ গ্রেফতার ২ Headline Bullet কলকাতার একটি হোটেলে এসি থেকে অগ্নিদগ্ধে ৯ বাংলাদেশি নিহত Headline Bullet কুষ্টিয়ার ভেড়ামারায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষনের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet ইবির বাস দূর্ঘটনার তদন্ত কমিটি গঠন Headline Bullet অবশেষে ইবির ঐশীকে হল থেকে বহিষ্কার Headline Bullet দর্শনা-কার্পাসডাঙ্গা মহাসড়কে আমডাঙায় পাখি ভ্যান ছিনতাই: চালককে মারধর করে ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা Headline Bullet স্বামীকে জবাই করা হত্যা মামলায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন Headline Bullet প্যারোলে মুক্তি পেয়ে ভাইএর জানাজায় এসে নিজের ক্ষোভ ঝাড়লেন কুষ্টিয়ার আখতারুজ্জামান বিশ্বাস Headline Bullet কুষ্টিয়ায় চলমান মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭ Headline Bullet আইল্যান্ড গার্ডেনের সৌন্দর্য পরিচর্যা মূল্যায়ন বিষয়ক কর্মসুচির আলোচনার প্রধান অতিথি ইন্জিঃ জাকির হোসেন সরকার

মুক্তিপণের ১২ লাখ টাকা না পেয়ে কিশোরকে শ্বাসরোধে হত্যা, চুয়াডাঙ্গায় আরও এক আসামি গ্রেপ্তার

Oplus_131072

মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১২ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণের পর কিশোর রাফিজ মিয়া (১৫)কে নৃশংসভাবে হত্যার আলোচিত মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে শরিফুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা বাজারপাড়ার মৃত মুরজুল হকের ছেলে।

পুলিশ জানায়, গত ৫ জুন সন্ধ্যায় চুয়াডাঙ্গার চিলাভালকী গ্রামের কিশোর রাফিজকে মোবাইল ফোনে ডেকে নিয়ে অপহরণ করা হয়। এরপর তার পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মুক্তিপণের টাকা না পেয়ে অপহরণকারীরা রাফিজকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর প্রমাণ গোপনের উদ্দেশ্যে তার মরদেহ চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর এলাকার অর্জুন খালে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

ঘটনার আট দিন পর, ১৩ জুন খালের পাশের একটি পুকুর থেকে রাফিজের পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মামলার তদন্তে চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে শরিফুলকে গ্রেপ্তার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেপ্তার শরিফুলকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


     এই বিভাগের আরো খবর