ঢাকার রূপনগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চুরি মামলার এক আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ মার্চ ২০২৬) অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, রূপনগর থানার মামলা নং-০২, তারিখ ০১/০৩/২০২৬, ধারা ৩৮০ পেনাল কোডের চুরি মামলায় তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি মোঃ ইয়াছিন আরাফাত ওরফে সিজার (৩৬) কে গ্রেফতার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও, থানা এলাকায় পৃথক পৃথক অপরাধে জড়িত আরও ১০ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ তামিম (২০), মোঃ জয়নাল (৩৮), মেহেদী হাসান (২০), মোঃ ইমরান (২১), মোঃ সুমন ইসলাম (২০), আবুল বাশার বাদশা (২৫), মোঃ সেলিম মিয়া (৪০), মোঃ নান্টু মিয়া (৩৬), মোঃ আল-আমিন (৩৮) ও লিটন মিয়া (৫৫)।
গ্রেফতারকৃতদের ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে ব্যবস্থা গ্রহণ করে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকায় প্রেরণ করা হয়েছে।