ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে সেনা সদস্য কর্তৃক ছুড়ি মেরে গুরুতর আহত করার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স৷ গেট সংলগ্ন গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক সড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে প্রায় ৪০ মিনিট গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভকারীরা।
ফলে দীর্ঘ এক কিলোমিটার রাস্তা জুড়ে রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।
পলাশবাড়ীতে সেনা সদস্যের ছুড়িকাঘাতে ছাকিবুল হাসান সিজান নামে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে ২১ মার্চ রোববার বিকেলে পলাশবাড়ী পৌর শহরের জামালপুর গ্রামে।
আহত স্কুল ছাত্র সিজান কে গুরুতর আহত অবস্থায়
এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ স্থানান্তর করা হয়। এ ঘটনায় আহত সিজানের জেঠা শহিদুল ইসলাম বাদী হয়ে ২৩ মার্চ সোমবার দুপুরে পলাশবাড়ী থানায় এজাহার নামীয় ৪ জন ও অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে একটি লিখিত এজাহার দাখিল করেছেন বলে জানা গেছে।
এ ঘটনার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার না করায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।সমাবেশে, সিজানের বড় আব্বা শহিদুল ইসলামের সভাপতিত্বে এলাকাবাসীর পক্ষে বক্তব্য প্রদান করেন হাবিবুর রহমান, ফিরোজ কবীর,মমিন মন্ডল,মিলন মিয়া,সবুজ, এরশাদ প্রমুখ। সমাবেশে আশেপাশে বিভিন্ন এলাকা থেকে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন এবং বিক্ষুব্ধ জনতা আঞ্চলিক সড়কটি অবরোধ করে।
পরে পলাশবাড়ী থানা পুলিশ বিষয়টা অবগত হলে এস আই বাশার ও জুলিয়াস সহ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর ভুক্তভোগীদের দাবী মেনে আসামিকে গ্রেফতারের আশ্বস্ত প্রদান করেন এবং সড়কে যানজট নিরসনের আহবান জানান। থানা পুলিশের কথায় আশ্বস্ত হয়ে বিক্ষোভকারীরা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। প্রায় ৪০ মিনিট পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য,স্কুল ছাত্র ছাকিবুল হাসান সিজান পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ ব্যাচে এস এস সি পরীক্ষার্থী ও অবসর প্রাপ্ত সেনা সদস্য সাহানুর আলমের ছেলে।
অপরদিকে অভিযুক্ত সেনা সদস্য আমিনুল ইসলাম বাবু পৌর শহরের জামালপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।সে বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশন দীঘিনালা ইউনিটে স্কোর বেঙ্গল রেজিমেন্ট কর্মরত রয়েছেন বলে জানাযায়।