
নেত্রকোণা মডেল থানাধীন ১৪নং পেীরসভা বিটে চোরা-চালান, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়।

মতবিনিময় সভায় উপস্থিত হলে পুলিশ সুপার নেত্রকোণা মহোদয়কে ১৪নং পেীরসভা বিটে পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জনান স্থানীয় জনপ্রতিনিধি গন ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একজন উপ-পুলিশ পরিদর্শক পদমর্যাদার অফিসারকে বিট অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। আপনারা পুলিশকে তথ্য দিন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। চোরা-চালান, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, মুক্ত সমাজ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব স্বজল কুমার সরকার , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ , স্থানীয় জনপ্রতিনিধি , সাংবাদিকবৃন্দ, ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।