ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ()

নরসিংদীতে ৭ বছরের শিশু ধর্ষন

Oplus_131072

নরসিংদীর মাধবদীতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে মহিষাশুরা ইউনিয়নের একটি গ্রাম থেকে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে মাধবদী থানার ওসি কামাল হোসেন জানান।

আটক ব্যক্তির নাম আবুল কালাম আজাদ।

শিশুটির পরিবারের অভিযোগের বরাতে পুলিশ জানায়, শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে আবুল কালাম শিশুটিকে প্রলোভন দিয়ে বাড়ি নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে শিশুটিকে একটি আইসক্রিম কিনে দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়ি ফিরে শিশুটি তার বাবা-মাকে ঘটনাটি জানায়।

তারপরই স্থানীয়রা আবুল কালামকে আটক করে পিটুনি দেওয়ার চেষ্টা করে এবং বাড়িঘরে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

ওসি কামাল হোসেন বলেন, পরিবার মামলা করতে থানায় এসেছে।


     এই বিভাগের আরো খবর