স্টাফ রিপোর্টার :আবু হানিফ মিলন
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ছোট দুধপাতিলা গ্রামে এক হিন্দু যুবক ও এক মুসলিম মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে জানা যায় উভয়েরই পরিবার ও সন্তান রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিসে মীমাংসা হয় যে উভয় পক্ষই নিজ নিজ ফ্যামিলিতে ফিরে যাবে। কিন্তু এই মীমাংসার এক মাস পর দুই প্রতারক ওই সুযোগকে কাজে লাগিয়ে হিন্দু পরিবারটির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং জোরপূর্বক ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদে কর্মরত একটি কমিটি গঠন করে বিষয়টির সত্যতা জানতে পারেন। এরপর ওই দুই প্রতারককে আটক করে দামুড়হুদা থানাধীন পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সূত্র :BBC crime news