ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ ফরিদপুরে এক নারী গ্রেপ্তার Headline Bullet মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান, পালালেন লিপু, আটক ১ Headline Bullet দামুড়হুদায় ডাকাতি মামলায় আসামি গ্রেফতার Headline Bullet দর্শনা পৌরসভায় প্রকৌশলী হারুনের দুর্নীতি: ডেন নির্মাণে অব্যাহতির পর এবার ডাস্টবিন ও সোলার লাইট অনিয়মের তদন্ত ও স্থায়ী বহিষ্কারের দাবি Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

দামুড়হুদায় ডাকাতি মামলায় আসামি গ্রেফতার

Oplus_131072


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ডাকাতি মামলায় একজনকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে উপজেলার বড় দুধপাতিলা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলো দুধপাতিলা গ্রামের মৃত জামাত আলীর ছেলে শরিফুল ইসলাম শরিফ (২৫)।

পুলিশ সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এর সার্বিক দিকনির্দেশনা এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই সিয়াবুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, তিনি দামুড়হুদা মডেল থানার মামলা নং-০৭, তারিখ ১৮ মে ২০২৫, পেনাল কোডের ৩৯৮ ধারায় দায়ের হওয়া দস্যুতা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।

পুলিশ আরও জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, মামলার তদন্তে প্রাপ্তে একজন আসামিকে গ্রেফতার করে গতকালই চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, অবৈধ অস্ত্র, দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


     এই বিভাগের আরো খবর